
মার্কিন অর্থনীতিতে এনভিডিয়া ও জেনসেন হুয়াং কতটা গুরুত্বপূর্ণ?
অর্থ-বাণিজ্য
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৭:৩৩

ছবি: সংগৃহীত
এক বছর আগে নিয়মকানুন কঠোর করা হলেও ২০২৪ সালেও চোরাচালানের মাধ্যমে আসা আফ্রিকান স্বর্ণের প্রধান গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাত। বেসরকারি সংস্থা সুইসএইডের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে যথাযথ সতর্কতা বিধি চালু করার পরও মূল্যবান ধাতুর বাণিজ্যকেন্দ্র দুবাইসহ সংযুক্ত আরব আমিরাত আনুমানিক ৪১৩ মেট্রিক টন চোরাচালানের আফ্রিকান স্বর্ণ গ্রহণ করেছে। এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ৫২ বিলিয়ন ডলার।
সুইসএইড জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সরকারি আমদানির তথ্যের সঙ্গে আফ্রিকান দেশগুলোর রফতানির তথ্য তুলনা করে চোরাচালানের পরিমাণ নির্ধারণ করেছে তারা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২২ সালের তথ্যের ভিত্তিতে ২০২৪ সালে প্রকাশিত সংস্থাটির সর্বশেষ সমীক্ষার তুলনায় ২০২৪ সালে সন্দেহভাজন চোরাচালানের পরিমাণ ১ শতাংশ বেড়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো সাড়া দেয়নি।
সুইসএইড বলেছে, সংযুক্ত আরব আমিরাতের যথাযথ সতর্কতা বিধি চালুর ফলে স্বচ্ছতা বেড়েছে। তবে দেশটির বেশিরভাগ স্বর্ণ শোধনাগার এসব বিধি মানতে ব্যর্থ হয়েছে অথবা আংশিকভাবে মেনেছে বলে তাদের অনুসন্ধানে উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি মন্ত্রণালয় সুইসএইডকে জানিয়েছে, দেশটির পরিশোধিত স্বর্ণ উৎপাদনের প্রায় ৯০ শতাংশ সরবরাহ করে এমন ১৩টি শোধনাগারকে ‘সম্মত’ অথবা ‘স্বল্প-ঝুঁকিপূর্ণ বিচ্যুতিসহ সম্মত’ হিসেবে রেটিং দেয়া হয়েছে।
প্রতিবেদন তৈরির জন্য সংযুক্ত আরব আমিরাতের ২৪টি স্বর্ণ শোধনাগার বিশ্লেষণ করেছে সুইসএইড। চোরাচালান বন্ধে সংযুক্ত আরব আমিরাতকে আরও কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এর মধ্যে রয়েছে, ব্যবসায়ী ও শোধনাগারগুলো যথাযথ সতর্কতা বিধি মানছে কি না, তা নিশ্চিত করা; বিধি লঙ্ঘনের শাস্তি কঠোর করা; শুল্ক পরিদর্শন বাড়ানো এবং কোম্পানিগুলোকে খনি থেকে উত্তোলিত স্বর্ণের সরবরাহকারীদের পরিচয় প্রকাশে বাধ্য করা।
এদিকে, দুবাই মাল্টি কমোডিটিজ সেন্টারের প্রধান নির্বাহী আহমেদ বিন সুলায়েম মঙ্গলবার এক মূল্যবান ধাতু সম্মেলনে বলেন, ‘অসত্য তথ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এখনও মিথ্যা বিবরণ প্রকাশ করা হচ্ছে।’ তবে এসময় তিনি সুইসএইডের নাম উল্লেখ করেননি।
তিনি আরও বলেন, ‘আপনারা নিজেরা গবেষণা করুন, আমাদের নিয়ন্ত্রকদের সঙ্গে দেখা করুন, আমাদের মতামত জানান এবং ব্যবস্থাটি নিজেরা দেখুন।’
দুবাই মূল্যবান ধাতুর আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম কেন্দ্র। আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকা থেকে আসা স্বর্ণ দুবাইয়ের মাধ্যমে ভারতসহ বিভিন্ন ভোক্তা বাজারে যায়। এছাড়া সুইজারল্যান্ড ও হংকংয়ের মতো বাণিজ্যকেন্দ্রের সঙ্গেও যুক্ত দুবাইয়ের এই বাজার।