
লংমার্চ প্রত্যাহার করে সংসদে ফিরুন, বিরোধী দলকে মীর শাহে আলম
প্রতিবেদক, মানিকগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৬:২৮

মানিকগঞ্জে মাঠে মাঠে চলছে শীতের আগাম সবজির শেষ মুহূর্তের পরিচর্যা। আগাম সবজি চাষে লাভবান হওয়ায় বেড়েছে আগাম সবজি চাষাবাদ। আমরা আগাম সবজি চাষাবাদের বিষয়গুলো দেখতে মানিকগঞ্জের বিভিন্ন এলাকার ঘুরে দেখলাম।
মানিকগঞ্জের সাটুরিয়া, সদর, সিংগাাইর, হরিরামপুর উপজেলাতে বিভিন্ন ধরনের শীতকালীন আগাম সবজির চাষাবাদ বেড়েছে। মাঠে মাঠে চলছে আগাম সবজি, ফুলকপি, সীম,লাউসহ নানা ধরনের শীতকালীন সবজির শেষ সময়ের পরিচর্যা।
ফসলের মাঠে আগাছা পরিষ্কার, নিড়ানিসহ নানা কাজে ব্যস্ত কৃষকেরা। আর কয়েকদিন পর থেকেই ফুলকপি, সীমসহ নানা সবজি বাজারে তুলতে দিনরাত পরিশ্রম করছেন তারা। আগাম ফলনে ভালো লাভ হবে এমনটি আশা কৃষকদের।
কথা হয় বশির নামের এক কৃষকের সাথে, তিনি জানান, শক্তিতে বেশি লাভ হয়। দাম ভালো পাওয়া যায়। তাই আগাম চাষাবাদ করেছেন তিনি। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে তিনি,ফুলকপি বাজারে তুলতে শুরু করবেন।
কথা হয় আব্দুল কাদের নামের কৃষকের সাথে। তিনি জানান, এ বছর উপকরণের দাম বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে তেলের দাম। সার, কীটনাশকসহ নানা বিষয়।
কৃষক আলতাব বলেন, প্রথম যে সবজিটা দাম থাকে ২০ টাকা। আস্তে আস্তে দাম পড়ে যায়। তাই সব কিছু মিলিয়ে পরিশ্রম করছি আগাম।সবজি ঘরে তুলতে। আগাম বিক্রি করলে ডাবল লাভ হবে।
এরপর কথা হয় জেলা সম্প্রসারণ অধিদফতরের শীর্ষ কর্মকর্তার সাথে। জেলা কর্মকর্তা উপ-পরিচালক মো. শাহজাহান সিরাজ জানায়, প্রতিবছর আগাম সবজিতে কৃষকেরা লাভবান হওয়ায় দিন দিন জেলাতে বাড়ছে আগাম সবজি চাষাবাদ। এতে নানা দিক পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে কৃষকদের।
তিনি আরও জানান, মানিকগঞ্জ জেলায় ৩ হাজার ৭৯১ হেক্টর জমিতে আগাম বিভিন্ন ধরনের শীতের সবজি চাষাবাদ হয়েছে। যা গত-বছরের চাইতে দেড়শ হেক্টর বেশি।