
কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৯:২৪

নুরুল হুদা, নূর মুহাম্মদ ও মাহবুব আলম।
রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনোনয়ন দিয়েছে সরকার। তাদের মধ্যে দুজন বেসরকারি খাতের ব্যাংকার। অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এমডি পদে শওকত আলী খানের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আলাদা চিঠির মাধ্যমে তিন ব্যাংকের পর্ষদকে মনোনয়নের বিষয়টি জানায়। একই দিনে সোনালী ব্যাংকের পর্ষদকে চিঠি দিয়ে শওকত আলী খানের চুক্তি বাতিলের নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়।
নতুন এমডি হিসেবে জনতা ব্যাংকে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মাহবুব আলম, বেসিক ব্যাংকে জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূরুল হুদা এবং অগ্রণী ব্যাংকে যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূর মোহাম্মদকে মনোনয়ন দেয়া হয়েছে।
নতুন মনোনীত এই তিনজনকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পর্ষদকে নির্দেশনা দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
এদিকে, গত ১৯ অক্টোবর সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খানের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছিল। সেই সিদ্ধান্ত প্রত্যাহার হওয়ায় তিনি আরও এক বছর সোনালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।