
তৌসিফের জন্মদিনে পুরোনো ছবি শেয়ার করে কী লিখলেন স্পর্শিয়া?
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫৬

ইফতেখার রাফসান ও সুনেরাহ তাসনিম। ছবি: ফেসবুক থেকে নেয়া
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ও সুনেরাহ তাসনিমের প্রেমের গুঞ্জন নতুন নয়। যদিও দুজনই দাবি করে আসছেন, তারা ভালো বন্ধু। সম্প্রতি তাদের একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে।
ঝলমলে পোশাকে রাফসান ও সুনেরাহর এসব ছবি দেখে নেটিজেনদের অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তবে কি দুজন গাঁটছড়া বাঁধলেন? তাদের সেই ছবিকে বাগদানের ছবি হিসেবে বলছেন কেউ কেউ।
তবে জানা গেছে, ছবিটি মূলত শিশু-কিশোরদের ট্যালেন্ট হান্ট শো ‘মার্কস অল রাউন্ডার’-এর শুটিং সেটে তোলা।
মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার কর্তৃপক্ষ এবং রাফসান–সুনেরাহ উভয়েই নিশ্চিত করেছেন, শুটিং চলাকালে তোলা ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে বাগদানের ছবি হিসেবে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ‘মার্কস অল রাউন্ডার’-এর উপস্থাপক হিসেবে একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন রাফসান ও সুনেরাহ।