
বিশ্বজুড়ে ৪২৪ কোটি রুপি আয় ‘জেলার ২’-এর, ৫০০ কোটির পথে রজনীকান্ত
ব্রেকিং
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪

একনাথ শিন্ডে বলেছেন, টাইগার শ্রফের হাতে আঘাত লেগেছে। ছবি: এনডিটিভি
বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণের ঘটনার পর তার প্রথম ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে তার হাতে ব্যান্ডেজ এবং কাঁধ ও বুকে ড্রেসিং দেখা গেছে।
রোববার (১৮ অক্টোবর) রাতে ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় তার গাড়ি লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়ার ঘটনা ঘটে। তবে গুলির আঘাত থেকে অল্পের জন্য রক্ষা পান এই অভিনেতা। এ ঘটনায় তার গাড়িচালকসহ দুজন আহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গুলিবর্ষণের ঘটনার পর মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে টাইগার শ্রফের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় অভিনেতার মা আয়েশা শ্রফও উপস্থিত ছিলেন।
শিন্ডে জানান, গুলিবর্ষণের সময় বারুদ ও ভাঙা কাচের টুকরার আঘাতে টাইগারের হাতে ক্ষত হয়েছে। তবে তিনি গুলিবিদ্ধ হননি।
রোববার সন্ধ্যা ৭টার দিকে মুম্বাইয়ের জুহু এলাকার পুষ্পা পার্কে একটি ফুটবল ক্লাব থেকে গাড়িতে করে ফিরছিলেন টাইগার শ্রফ। এ সময় অজ্ঞাতপরিচয় হামলাকারীরা তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। মোট পাঁচটি গুলি ছোড়া হয় বলে জানিয়েছে এনডিটিভি।
এ ঘটনায় টাইগারের গাড়িচালক ও এক অটোরিকশাচালক আহত হন। গাড়িচালক গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর টাইগার শ্রফের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরে তার বাসায় গিয়ে খোঁজ নেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
টাইগার শ্রফের সঙ্গে দেখা করার পর গুলিবর্ষণের ঘটনাকে গুরুতর বলে উল্লেখ করেন একনাথ শিন্ডে। তিনি বলেন, পাঁচটি গুলি ছোড়া হলেও সৌভাগ্যক্রমে অভিনেতা নিরাপদে আছেন। তার গাড়িচালক আহত হয়েছেন। এ ঘটনাকে নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি।
শিন্ডে বলেন, ‘মুম্বাইয়ে কারও দাদাগিরি চলবে না।’ হুমকি বা সহিংসতার মাধ্যমে কাউকে আধিপত্য প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
#WATCH | Mumbai | Firing incident involving actor Tiger Shroff | Maharashtra Dy CM Eknath Shinde says, "This is a major incident... five rounds were fired, but fortunately, he was safe. His driver sustained injuries, and the incident is condemnable. I met with the actor; he has injuries on his left hand caused by gunpowder and shards of glass. Both he and his mother are quite shaken... I have assured them that the state government stands with them in the face of the open threats being directed at public figures... No form of threat will be tolerated. Such gang wars were quite common in the 90s, but the Mumbai Police put an end to them in 1995... These attempts to intimidate people will not be tolerated, and we will put an end to this hooliganism..."
— ANI (@ANI) October 18, 2026
উপমুখ্যমন্ত্রী জানান, জনপরিচিত ব্যক্তিদের লক্ষ্য করে হুমকি দেওয়ার ঘটনা সরকার সহ্য করবে না। এ পরিস্থিতিতে টাইগার শ্রফ ও তার পরিবারকে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
মুম্বাইয়ে নব্বইয়ের দশকের গ্যাং-সংঘাতের প্রসঙ্গ টেনে শিন্ডে বলেন, সে সময় এ ধরনের সংঘাত প্রায়ই ঘটত। তবে ১৯৯৫ সালে মুম্বাই পুলিশ এসব কর্মকাণ্ড বন্ধ করতে সক্ষম হয়েছিল বলে দাবি করেন তিনি। শহরে আবারও এমন পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না বলেও জানান শিন্ডে।
টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। সংগঠনটি বলেছে, চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিদের লক্ষ্য করে বারবার হামলার ঘটনা তাদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে।
এক বিবৃতিতে সংগঠনটি প্রশ্ন তুলেছে, টাইগার শ্রফের পর হামলার পরবর্তী লক্ষ্য কে হবেন? মুম্বাইয়ের মতো শহরে একজন তারকা নিরাপদ না থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করেছে তারা।
MEDIA RELEASE For Immediate Release | 18 October 2026 "Today Tiger Shroff, who is next?" Firing in Juhu: AICWA says government and police have failed, demands strictest action against gangsters Mumbai: The All Indian Cine Workers Association (AICWA) is shocked and deeply anguished by the firing on Bollywood actor Tiger Shroff in Mumbai's Juhu area, in which one person was hit by a bullet. Tiger Shroff, whose life could easily have been lost in the attack, narrowly escaped. This is not an isolated incident. Shots were fired outside Salman Khan's residence in Bandra. Actor Saif Ali Khan was stabbed in an attack at his Bandra home. Shots were fired outside the Juhu home of filmmaker Rohit Shetty. Comedian Kapil Sharma's cafe was attacked repeatedly. Now Tiger Shroff has been fired upon. One after another, people from the film industry are being targeted, and a deliberate atmosphere of fear is being created. The intent is plain: gangsters want to terrorise Bollywood personalities and extort money from them. "Today it is Tiger Shroff. Who is next? When a celebrity is not safe in the heart of Mumbai, how can an ordinary Mumbaikar feel safe?" the AICWA said. Despite repeated incidents, the government and the police have failed to stop these attacks and to protect the people of Bollywood. Gangsters have openly claimed responsibility in earlier cases, yet the network continues to operate. Statements are not enough. Bollywood needs real protection. Mumbai's streets are once again being stained with blood, and the situation is reminiscent of the underworld era of the 1990s. The law-and-order situation in the city is a matter of grave concern. Today, it feels as if Bollywood is left to the mercy of God. AICWA makes the following demands of Maharashtra's Hon'ble Chief Minister and Home Minister, Shri Devendra Fadnavis: 1) Take the strictest possible action against the gangsters behind these attacks, in the only language they understand. 2) Arrest the shooters and also those who ordered the firing, without delay, and break the extortion network. 3) Provide adequate security and protection to film personalities and their families. 4) Fix accountability for the repeated failure to prevent these attacks. 5) Restore the confidence of Mumbai's citizens and the film fraternity in law and order. "Mumbai will not be allowed to go back to the underworld days of the 1990s. Bollywood will not work in the shadow of fear," the AICWA added. Er Suresh Shyamlal Gupta President AICWA | #TigerShroff | #Bollywood | #AICWA | #AllIndianCineWorkersAssociation | #Firing | | @Dev_Fadnavis | @CMOMaharashtra | @iYogeshRKadam | @DGPMaharashtra | @ANI | @PTI_News | @ians_india | @sureshsgupta |
— All Indian Cine Workers Association (@aicwaofficial) October 18, 2026
বিবৃতিতে সালমান খানের বান্দ্রার বাসভবনের বাইরে গুলিবর্ষণ, সাইফ আলী খানের বাসায় ছুরিকাঘাত, নির্মাতা রোহিত শেঠির বাসভবনের বাইরে গুলিবর্ষণ এবং কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফেতে হামলার ঘটনাগুলোও উল্লেখ করা হয়েছে।
সংগঠনটি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার, হামলার নির্দেশদাতাদের শনাক্ত, চাঁদাবাজির নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তি ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে বারবার এ ধরনের হামলার ঘটনা ঠেকাতে ব্যর্থতার দায় নির্ধারণেরও আহ্বান জানিয়েছে তারা।
গুলিবর্ষণের ঘটনায় তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। পুলিশের উপকমিশনার মোহিত গার্গের বরাতে এনডিটিভি জানিয়েছে, ফুটবল ক্লাব থেকে গাড়িতে করে বের হওয়ার সময় টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলাকারীদের পরিচয় ও ঘটনার পেছনের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি