
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ আদালতের
বিনোদন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ২০:১৪

বলিউড অভিনেতা সাইফ আলি খান। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা সাইফ আলি খানকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। বাবা সিদ্দিকি হত্যা মামলার পলাতক আসামি জিশান আখতারের নাম ব্যবহার করে এ হুমকি দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তায় সাইফ আলী খানকে হুমকি দেওয়া হয়। অডিওতে বক্তা নিজেকে জিশান আখতার পরিচয় দিয়েছেন বলে জানা গেছে। হুমকির সঙ্গে অভিনেতার স্ত্রী কারিনা কাপুরকে ঘিরে সাম্প্রতিক একটি বিতর্কের যোগসূত্র থাকার কথাও বলা হয়েছে।
তবে হুমকিটি সত্যিই জিশান আখতার দিয়েছেন, নাকি অন্য কেউ তাঁর নাম ব্যবহার করে ভয় দেখানোর চেষ্টা করেছে, তা এখনো নিশ্চিত নয়।
এ ঘটনায় মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে। মুম্বাই পুলিশের কর্মকর্তারা জানান, অডিও বার্তার সত্যতা যাচাই করা হচ্ছে। ফরেনসিক ও সাইবার অপরাধ তদন্ত দল কণ্ঠস্বরের নমুনা বিশ্লেষণ করছে।
২০২৫ সালের জানুয়ারিতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসায় এক অনুপ্রবেশকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন সাইফ আলি খান। এবার নতুন করে প্রাণনাশের হুমকির ঘটনায় তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বলিউড তারকাদের দুর্বৃত্তদের থেকে হুমকি পাওয়ার ঘটনা নতুন নয়। বলিউড মেগাস্টার শুধু সালমান খানেই নয়, তুষার কাপুর, আয়ুষ্মান খুরানাসহ একাধিক তারকা হুমকির শিকার হয়েছেন। বিষয়টি তারকাদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করায় উত্তেজনা বাড়ছে বলিউড শোবিজ দুনিয়ায়।
প্রাসঙ্গিক: