
‘পিরিয়ডকালীন’ ছুটি নিয়ে কী বললেন রাশমিকা?
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ২৩:৪৩

বলিউড অভিনেতা ইমরান খান। ফাইল ছবি
বলিউড অভিনেতা ইমরান খানকে দেয়া ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) ভারত ছাড়ার নোটিশের কার্যকারিতা আপাতত স্থগিত করেছেন বোম্বে হাইকোর্ট। অভিনেতা নোটিশকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করলে এ নির্দেশ দেয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায়, ককরোচ জনতা পার্টির (সিজেপি) সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়ার ‘অপরাধে’ বলিউড অভিনেতা ইমরান খানকে আগামীকাল বুধবারের (২৮ অক্টোবর) মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়েছিল। তবে বোম্বে হাইকোর্ট এ নোটিশ আপাতত স্থগিতের নির্দেশ দেয়ায় আপাতত ভারত ছেড়ে যেতে হচ্ছে না নায়ককে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আদালত এ সিদ্ধান্ত দিলে স্বস্তিতে যুক্তরাষ্ট্রের নাগরিক ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী ইমরান খান। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২ নভেম্বর মামলার পরবর্তী শুনানি পর্যন্ত অভিনেতার বিরুদ্ধে এ নোটিশের ভিত্তিতে কোনো জোরপূর্বক ব্যবস্থা নেয়া হবে না।
বার অ্যান্ড বেঞ্চ-এর প্রতিবেদন অনুযায়ী, প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠি ও বিচারপতি অদ্বৈত শেঠনাকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চে আজ মামলাটির শুনানিতে নায়কের ভারত ছাড়ার নোটিশের কার্যকারিতা আপাতত স্থগিত করা হয়। শুনানিতে বোম্বে হাইকোর্ট জানান, ইমরানের করা মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২ নভেম্বর।