
বিশ্বজুড়ে ৪২৪ কোটি রুপি আয় ‘জেলার ২’-এর, ৫০০ কোটির পথে রজনীকান্ত
ব্রেকিং
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৬

টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় প্রকাশিত ক্লোজ-আপ ছবিতে দুই সন্দেভাজনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে হত্যাচেষ্টার ঘটনায় দুই সন্দেহভাজন বন্দুকধারীদের ছবি প্রকাশ্যে এসেছে। অভিযুক্তদের খুঁজে বের করতে তল্লাশি জোরদার করেছে মুম্বাই পুলিশ।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৮ অক্টোবর) রাতে ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়ার ঘটনা ঘটে। তবে গুলির আঘাত থেকে অল্পের জন্য রক্ষা পান এই অভিনেতা। এ ঘটনায় তার গাড়িচালকসহ দুজন আহত হয়েছেন।
হামলার পর প্রকাশিত একটি ক্লোজ-আপ ছবিতে সন্দেহভাজন বন্দুকধারীদের পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের একজনের মাথায় কালো টুপি রয়েছে।
হত্যাচেষ্টার ঘটনার পর একাধিক ভিডিও সামনে এসেছে। এসব ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল মাঠ থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফের গাড়ির খুব কাছ থেকে গুলি চালায় দুই বন্দুকধারী।
নতুন একটি ভিডিওতে গুলিবর্ষণের পরপরই টাইগার শ্রফকে নিজের বিএমডব্লিউ সেডানের চালকের আসনে বসে গাড়ির নিয়ন্ত্রণ নিতে দেখা যায়। পরে গুলিতে আহত চালককে চিকিৎসার জন্য নানাবতী হাসপাতালে নিয়ে যান তিনি।
হামলার ঘটনায় তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে জুহু পুলিশ। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। একইসঙ্গে প্রাণনাশের চেষ্টায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার এক সংবাদ সম্মেলনে ফড়নবিশ বলেন, অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় যে গ্যাং বা ব্যক্তি জড়িত থাকুক না কেন, কাউকেই ছাড় দেয়া হবে না। অপরাধীরা যেখানেই লুকিয়ে থাকুক, মুম্বাই পুলিশ তাদের খুঁজে বের করবে।
তিনি বলেন, ‘যে গ্যাং বা ব্যক্তিই জড়িত থাকুক, কেউ ছাড় পাবে না। কেউ এ ধরনের হুমকির মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে, তাদের কীভাবে সামলাতে হয়, তা মুম্বাই পুলিশের জানা আছে।’
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আরও বলেন, এ ঘটনায় সন্দেহভাজনদের দ্রুত গ্রেফতার করা হবে। পাশাপাশি মহারাষ্ট্রের বাইরে বা বিদেশে থেকে যারা এ ঘটনার পরিকল্পনা করছে, তাদেরও খুঁজে বের করবে প্রশাসন।
সংবাদ সম্মেলনে ফড়নবিশ বলেন, ‘এটি অত্যন্ত গুরুতর ও নিন্দনীয় ঘটনা। মুম্বাই পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়েছে। তদন্তে কিছু সূত্র পাওয়া গেছে এবং সেগুলোর ভিত্তিতে কাজ চলছে। এরআমিধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের খুব শিগগিরই গ্রেফতার করা হবে।’
সূত্র: এনডিটিভি