
২৩ দেশের শিক্ষার্থীর অংশগ্রহণে সফল ডিআরএমসি ইন্টারন্যাশনাল বিজনেস সামিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২১:২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন হয়েছে। ছবি সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন হয়েছে।
নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মুন্সি মুস্তাফিজুর রহমান ডাবলু এবং সাধারণ সম্পাদক হয়েছেন আসাদুজ্জামান পলাশ।
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ডিইউএএ ফ্লোরে শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত সাধারণ সভায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী কমিটি ঘোষণা করেন।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম সরকার, সাংগঠনিক সম্পাদক কাফী আব্দুল্লাহ হাকিম সুমন, কোষাধ্যক্ষ মো. ফখরুল ইসলাম খান এবং দফতর সম্পাদক আল আমিন মীরা।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি ও গেট-টুগেদার আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সাবেক শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও যোগাযোগ জোরদার করে হলের ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।