
টাঙ্গাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির পরিচিত সভা
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯

অধ্যক্ষকে প্রত্যাহারের প্রজ্ঞাপনসহ দুই দফা দাবিতে সড়ক অবরোধ করেন রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (পূর্বনাম: গার্হস্থ্য অর্থনীতি কলেজ) শিক্ষার্থীরা। ছবি সময় সংবাদ
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (পূর্বনাম: গার্হস্থ্য অর্থনীতি কলেজ) শিক্ষার্থীরা দুই দফা দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে জনদুর্ভোগ কমাতে কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্তান নেন শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাসের ভেতরে কর্মসূচি চলবে জানিয়ে শিক্ষার্থীরা বলেন, শনি-রোববারের মধ্যে দাবি মানা না হলে সোমবার পুনরায় সড়ক অবরোধ করা হবে।
প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা দুই দফা দাবি জানান। দাবির মধ্যে ছিল মধ্যরাতে হামলা করায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অধ্যক্ষ ড. মেহেরুন্নেছাকে কলেজ থেকে প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করতে হবে। নয়তো লাগাতার কর্মসূচি চলবে এবং এ সময় কলেজের সব কার্যক্রম বন্ধ থাকবে।
এরআগে, সকাল ১০টায় তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে কলেজে নির্ধারিত চাকরির পরীক্ষা স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পদত্যাগের দাবিতে অধ্যক্ষ ড. মেহেরুন্নেছাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। প্রায় ১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মধ্যরাতে তাকে উদ্ধার করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর লাঠিচার্জ করে। এতে অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হন। সহপাঠীরা জানান, আহত শিক্ষার্থীরা চিকিৎসাধীন।
শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ের পরও অডিটোরিয়ামে অনুষ্ঠান চালু রাখায় দুই শিক্ষার্থীর আসন বাতিল করা হয়। পরে আসন ফিরিয়ে দেয়ার শর্তে এক রাতের বিদ্যুৎ ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয়। এ ঘটনাকে অধ্যক্ষের স্বেচ্ছাচারিতা উল্লেখ করে তার পদত্যাগ দাবি করছেন শিক্ষার্থীরা।
তবে পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের ওপর কোনো হামলা হয়নি বলে দাবি করেছেন লালবাগ জোনের ডিসি মোস্তাক সরকার।
তিনি বলেন, রাতে একজন নারী পুলিশ কর্মকর্তার নেতৃত্বে অধ্যক্ষকে উদ্ধার করি। শিক্ষার্থীদের ওপর এ সময় কোনো হামলা করা হয়নি। জনভোগান্তি তৈরি না করে সড়ক থেকে উঠে যেতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান তিনি।