
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৩:২

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) এ হামলার তথ্য জানিয়েছেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য।
বেলা ১১টা ৪৯ মিনিটে এক বার্তায় তিনি লিখেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি আজ ১২ অক্টোবর সকাল আনুমানিক ১০.৪০ মিনিটে একদল দুস্কৃতকারী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলা করে।’
এ ব্যাপারে জাতীয় পার্টির পরবর্তী করণীয় জানানোর কথাও বলেন তিনি।
তিনি আরও বলেন, উত্তরা ৭ নম্বর সেক্টরে এক থেকে দেড়শ লোক এসে হামলা করে। আমরা পুলিশকে ইনফর্ম করেছি। পুলিশ এখানে এসেছে। বিস্তারিত আপনাদেরকে পরে জানাতে পারবো।
একাধিক ভিডিওতে দেখা যায়, বৈষম্য বিরোধী সাধারণ জনগণের ব্যানারে এক দল লোক ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে জি এম কাদেরের বাসায় ইট নিক্ষেপ করছে। তাদের হাতে থাকা ব্যানারে লেখা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সঙ্গে যোগাযোগ। জিএম কাদেরের গ্রেফতার চাই।