
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
প্রতিবেদক, নাটোর
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১৩:৫৪

নাটোরে সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি। ছবি: সময় সংবাদ
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনা তদন্তে কাজ শুরু করেছে সাত সদস্যের কমিটি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতের নেতৃত্বে বুধবার (২১ অক্টোবর) সকালে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল উপজেলার বনপাড়া পৌরসভার সরদারপাড়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পরে তারা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগীর সঙ্গে কথা বলেন।
এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াত জানান, ফিটনেসের মেয়াদ পার হওয়ার পরও আরপি পরিবহনের বাসটি পরিচালনা করছিল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে বেপরোয়া গতিতে ওভারটেক করার সময় বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। অতিদ্রুত তদন্ত শেষ করে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তদন্ত কমিটির প্রধান।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার সরদারপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৯ জন এবং পরবর্তী সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। এরপর এ ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করে জেলা প্রশাসন।