
বিশিষ্ট ক্রীড়াবিদ বিশ্বনাথের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে। ছবি: সময় সংবাদ
টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু হয়েছে। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে পেছনের বগির চাকা লাইনচ্যুত হয়। এ অবস্থায় ট্রেনটি লাইনচ্যুত বগিটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়। এতে রেললাইনের ব্লক পয়েন্ট ও বগি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্লিপার ভেঙে যাওয়া এবং রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের ট্রাফিক পরিদর্শক হাবিবুর রহমান জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে। লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।