
সৌদি আরবে হুতিদের হামলার তীব্র নিন্দায় বাংলাদেশ
প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২১:৭

মাদারীপুরে এনসিপির নাগরিক সভায় বক্তব্য দিচ্ছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সময় সংবাদ
গঙ্গা চুক্তি শেষে ভারতের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায় করে নেয়া হবে এবং এ দেশকে আর কোনো আধিপত্যবাদী শক্তির আওতায় আসতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মাদারীপুর শহরের লেকের পাড়ের স্বাধীনতা অঙ্গনে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সারের ডিলার নিয়োগে অনিয়ম, নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং চাকরির নিয়োগ বাণিজ্যসহ বর্তমান সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির জেলা শাখা।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ‘দেশে খুন, চাঁদাবাজি ও ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তাও দিতে পারছেন না। জুলাই সনদের কথা বলে বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। গণভোটের রায় বাস্তবায়নে এনসিপি রাজপথে রয়েছে। এছাড়া ওসমান হাদী হত্যার বিচারও নিশ্চিত করা হবে।’
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনোভাবেই কারচুপি করতে দেয়া হবে না হুঁশিয়ারি দিয়ে এনসিপির এই আহ্বায়ক বলেন, ‘তারেক রহমানের বর্তমান সরকার নাকি জাতীয়তাবাদী সরকার। শুধু মুখে না বলে তাদের প্রমাণ করতে হবে বাংলাদেশের মানুষের স্বার্থ কতটুকু রক্ষা করতে পেরেছে। অন্যথায় ধরে নেব তারা তলে তলে সমঝোতা করে চলছে।’
জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার সভাপতিত্বে নাগরিক সভায় আরও বক্তব্য দেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জেলা শাখার সদস্য সচিব ইয়াজ্জেন হোসেন রোমান ও সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল্লাহসহ দলীয় নেতৃবৃন্দ।