
মোহাম্মদপুরে চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণ, কথিত পীর গ্রেফতার
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২১:২১

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে রাখা অ্যাম্বুলেন্স। ছবি: সংগৃহীত
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মাদরাসাছাত্র নিহতের পর গুরুতর আহত অপর বন্ধুও চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে। এর মধ্য দিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী বন্ধুর সবাই নিহত হলো।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি (১৬) চন্দনবাড়ী ইউনিয়নের সাহাপাড়া গ্রামের আবু শাহর ছেলে। এর আগে সকালে দুর্ঘটনার পরপরই নিহত হয় বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭) ও ফুলবাড়ী সাকোয়া এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬)। তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র এবং একে অপরের বন্ধু ছিল।
বৃহস্পতিবার রাতে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জেনেছি, আহত রাব্বি ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে প্রাইভেট পড়া শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে আরেক বন্ধুর বাসায় যাচ্ছিল। পথে সাহাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সাদিক ও রাহাত নিহত হয় এবং গুরুতর আহত হয় রাব্বি।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেও নিহত হয়।