
সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৪:৩৫

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে আমবাগান থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম। ছবি: সময় সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, প্রায় ১২ কেজি গানপাউডার ও দুটি ধারালো হাসুয়াসহ বিস্ফোরক তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে এসআরবি-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় রাখা এসব ককটেল, ১১ কেজি ৮০০ গ্রাম গানপাউডার ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেল ও গানপাউডার দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা সেখানে মজুত করে রেখেছিল বলে ধারণা করছে সংস্থাটি। পরে ককটেল ও গানপাউডার চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
এর আগে গত রোববার (১১ অক্টোবর) একই ইউনিয়নের মুন্সি মন্ডল টোলা এলাকার একটি লেবুবাগান থেকে মাটির নিচে তিন বালতিতে পুঁতে রাখা ১৭টি ককটেল উদ্ধার করে পুলিশ। পরে তা নিষ্ক্রিয় করে এসআরবির বোম ডিসপোজাল ইউনিট। এছাড়া গত ২ অক্টোবর (শুক্রবার) ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের কাছে থাকা ককটেল বিস্ফোরণে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওদুদ মহরিলের দুই সমর্থক আহত হন। সে সময় আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করেছিল পুলিশ।