
আজ উদ্বোধন হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ
বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২১:১৮

শ্রীলঙ্কায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
দ্বি-পক্ষীয় সফরে শ্রীলঙ্কা পৌঁছেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডিএম সালাহউদ্দিন মাহমুদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাষ্ট্রদূত ভারুনি মুতুকুমারানা।
সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পাশাপাশি, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বহুমাত্রিক সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া শ্রীলঙ্কার ব্যবসায়ীদের সঙ্গেও মতবিনিময় করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সফরকালে বাংলাদেশ-শ্রীলঙ্কা সার্বিক সহযোগিতা বিষয়ক যৌথ পরামর্শক কমিশন (জয়েন্ট কনসালটেটিভ কমিশন) প্রতিষ্ঠার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
দুই দিনের সরকারি সফর শেষে আগামী ১৯ নভেম্বর ২০২৬ শ্রীলঙ্কা ত্যাগ করার কথা রয়েছে তার।
প্রাসঙ্গিক: