
রোহিঙ্গাদের প্রশ্নআইসিজের রায়ে বিচারিক স্বীকৃতি মিললেও বাস্তবে অধিকার ফিরবে কবে?
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ২০:৩৪

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ফাঁসি দেয়া ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এমন কোনো মন্তব্য করেননি উল্লেখ করে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, সংবাদমাধ্যমে অসত্য এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত সংবাদের প্রতিবাদে লিখিত বিজ্ঞপ্তিতে এ অবস্থানের কথা জানান চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, ‘দুই দিনই (১৮ ও ১৯ নভেম্বর) আপিল বিভাগের শুনানিতে ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করি। সেখানে প্রধান বিচারপতি এমন কোনো মন্তব্য করেননি।’
এমন সংবাদ প্রকাশের কারণে তিনি মর্মাহত, বলেও উল্লেখ করেন চিফ প্রসিকিউটর।
একইসঙ্গে, সংবাদটি অনতিবিলম্বে প্রত্যাহারের অনুরোধ জানান চিফ প্রসিকিউটর।
প্রাসঙ্গিক: