
কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই তরুণের
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৫:৩৯

হত্যাযজ্ঞের মুখে ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গাদের ঢল নামে। ছবি সংগৃহীত
প্রত্যাবাসন ছাড়া রোহিঙ্গা সংকট থেকে উত্তরণে অন্য কোনো পথ নেই বলে মনে করে বাংলাদেশ। এ অবস্থায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার চূড়ান্ত রায়ের মধ্যদিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রোহিঙ্গা সংকটের এক দশকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সামষ্টিক প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত নীতিনির্ধারণী সংলাপে এমন আশাবাদ জানানো হয়।
এতে সরকার, জাতিসংঘ ও উন্নয়ন সহযোগীদের আলোচনায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার ঐতিহাসিক রায় ঘোষণার বিষয়টি গুরুত্ব পায়।
সংলাপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের পরিচালক নির্ঝর অধিকারী। তিনি জানান, বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্মান রেখে আইসিজের রায় নিয়ে আগাম কোনো অনুমান করছে না বাংলাদেশ। তবে দেশটি আশা করছে, এ রায় জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথ সুগম করবে।
১২ লাখের বেশি রোহিঙ্গার ভার অনির্দিষ্টকাল বহন করা সম্ভব নয় জানিয়ে সরকার বলছে, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র সমাধান।
অন্যদিকে, রায় যাই হোক না কেন, রোহিঙ্গাদের অধিকার রক্ষা এবং বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির বাংলাদেশ আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোরেস স্মেরেজনিয়াক এ প্রতিশ্রুতি দেন।
২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হয়। স্থানীয় উগ্রপন্থী বৌদ্ধ গোষ্ঠী ও দেশটির সামরিক বাহিনীর সহিংসতার মুখে তারা ভিটেমাটি ছেড়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। তাদের অধিকাংশই মুসলমান। সে সময় প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এদের বেশিরভাগই উত্তর রাখাইনের মংডু, বুথিডং ও রাথেডং এলাকার বাসিন্দা ছিল। গত প্রায় ১০ বছরে এই সংখ্যা বেড়ে ১৪ লাখ বা তারও বেশি হয়েছে বলে ধারণা করা হয়। তারা কক্সবাজারের কুতুপালংসহ বিভিন্ন শিবির এবং নোয়াখালীর ভাসানচরে বসবাস করছে।