
ন্যায্য হিস্যার ব্যাপারে বাংলাদেশের মানুষ ভারতকে এক বিন্দু ছাড় দেবে না: আখতার
মহানগর ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২০:৪০

‘কনসার্ট ফর সলিডারিটি’ তে বক্তব্য রাখছেন সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং চিফ এডিটরিয়াল সৈয়দ জুবায়ের বাবু।
সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও চিফ এডিটরিয়াল সৈয়দ জুবায়ের বাবু বলেছেন, আসলে সংহতি তৈরির সবচেয়ে বড় মাধ্যম হলো সংস্কৃতি। সংস্কৃতিকে ধারণ করতে পারলেই আমরা সংহতিকে ধারণ করতে পারব। সংস্কৃতি আমাদের প্রয়োজন, গান আমাদের প্রয়োজন, সবকিছুই আমাদের প্রয়োজন।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ তে তিনি এসব কথা বলেন।
জুবায়ের বাবু বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রথম যে পরিবর্তনটি এসেছিল, যিনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশে যতবার বিপদ এসেছে, ততবার দেশের মানুষ সঠিক কাজটি করেছে, কখনোই ভুল করেনি। এটার প্রমাণ ১৯৭১, ৭ নভেম্বর এবং ২৪ জুলাইয়ের অভ্যুত্থান।
তিনি বলেন, আমরা মনে করি যে, এই পুরো বিষয়গুলো আমরা যদি আমাদের মাঝে ছড়িয়ে দিতে চাই, এই বিপ্লবকে যদি ধারণ করতে চাই, সংহতিকে যদি বজায় রাখতে চাই, তাহলে সবচেয়ে বড় প্রয়োজন বাংলাদেশের ব্যান্ড মিউজিক। আজকে আপনাদের সামনে যে কারণে ৭টি ব্যান্ড ৭ ঘণ্টা গান পরিবেশন করছে, আমি মনে করি এটি সংহতির একটি প্রকাশ।