
নগরকান্দায় সুদের টাকা নিয়ে দ্বন্দ্ব, একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম
প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২১:৩৪

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে একটি লেবু বাগানের মধ্যে রাতের অন্ধকারে মাটির নিচে পুঁতে রাখা তিন বালতিতে থাকা ১৭টি হাতবোমা বা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মুন্সি মন্ডল টোলা এলাকার একরামুল হকের দেশি লেবুর বাগানে মাটির কয়েক হাত নিচে পুঁতে রাখা এসব ককটেল উদ্ধার করা হয়। লাল রঙের তিনটি বালতিতে নির্জন লেবু বাগানের মধ্যে মাটির নিচ থেকে এসব ককটেল উদ্ধার করে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, উদ্ধারকারী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে আমবাগানের মধ্যে থাকা লেবুবাগানে খড়ি ও শুকনো পাতা কুড়াতে গিয়ে এক নারী তিনটি মাটির গর্ত ভরাট দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা এসে নতুন গর্তের মধ্যে বালতির উপরে থাকা পলিথিন দেখতে পেয়ে হাতবোমা বা ককটেল সন্দেহ করে পুলিশকে জানায়। পরে দুপুর থেকে ওই এলাকা ঘিরে রাখে পুলিশ। সন্ধ্যায় স্থানীয়দের সহযোগিতায় তিনটি বালতিতে থাকা এসব ককটেল উদ্বার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক জানান, তিনটি বালতি উদ্ধার করে এসআরবি'র বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। তারা সরেজমিনে এসে রাতে তিনটি বালতিতে থাকা ১৭টি ককটেল নিষ্ক্রিয় করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেন আর কী উদ্দেশ্যে এসব ককটেল তৈরি ও মজুত করা হয়েছিল, তা তদন্ত বেরিয়ে আসবে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
এর আগে গত ২ অক্টোবর একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের হাতে থাকা দুটি হাতবোমা বা ককটেল বিস্ফোরণে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওদুদ মহরিলের দুই সমর্থক আহত হয়। এ সময় আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। রোববার উদ্ধার হওয়া ককটেলগুলোও ওদুদ মহরিলের হতে পারে বলে ধারণা স্থানীয়দের।