
পরিদর্শক হলেন পুলিশের ১৪৯ কর্মকর্তা
প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৭:৪

উদ্ধার হওয়া একটি হাতবোমা। ছবি: সময় সংবাদ
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জোড়গাছিতে বসতবাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি হাতবোমা (ককটেল) উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) সকালে পৌরসভার জোড়গাছি এলাকার দুটি স্থান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয় বাসিন্দারা পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে সদর মডেল থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শনে জানা যায়, জোড়গাছি এলাকার আবদুল্লাহ স্টোরের পাশে বালুর স্তূপের ভেতর থেকে তিনটি এবং মো. বাবুর সীমানা প্রাচীরের উত্তর পাশে পরিত্যক্ত অবস্থায় চারটি ককটেল পাওয়া যায়। উদ্ধার হওয়া দুটি স্থানের দূরত্ব আনুমানিক ২০০ গজ।
ককটেল উদ্ধারের বিষয় নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে ককটেলগুলো উদ্ধার করেছে। কে বা কারা কী উদ্দেশ্যে এগুলো সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।