
কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন
ব্রেকিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৩:৫৪

মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন।
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দল চায়নি বলে জানিয়েছেন বিএনপি নেতা ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজের বাসা থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
ইশরাক বলেন, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।
এসময় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিনি বলেন, আমি এখন এগ্রেসিভলি যুদ্ধ ঘোষণা করব। আমি এখন মাদকের বিরুদ্ধে মাঠে থাকবো, আরও গুরুত্ব দিয়ে কাজ করব।
মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি নিজেই এ কথা জানিয়েছেন।
পোস্টে ইশরাক হোসেন লিখেন, আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।
তিনি লিখেন, ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।
ইশরাক লিখেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।
পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে উল্লেখ করে তিনি বলেন, দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!