
বাংলাদেশে রাজনৈতিক স্বাধীনতা বেড়েছে, কমেছে সহিংসতা: ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ওয়েব ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২১:৫৯

রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্মশালা চলছে। ছবি: সংগৃহীত
রাঙ্গামাটির কাপ্তাইয়ে গ্রাম ও নারী উন্নয়ন কমিটির সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে গ্রাম উন্নয়ন ও নারী উন্নয়ন কমিটির ৩০ জন সদস্য অংশ নেন।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের সামাজিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ কর্মশালার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা সঠিক জায়গায় কাজে লাগাতে হবে। এর মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি নেটওয়ার্কিং বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।
চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।
প্রোগ্রামটির এমআইএস সুপারভাইজার ওয়াংসুইনু মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।
দিনব্যাপী এ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের।