
১৬ নভেম্বর: ইতিহাসের এই দিনে যা যা ঘটেছিল
বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৭:২

বিজিবির অভিযানে উদ্ধার হওয়া প্রত্ন নিদর্শন
দিনাজপুরের বোচাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৩২ লাখ টাকা মূল্যমানের তিনটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন (কষ্টিপাথরের মূর্তি) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিল্লুর রহমান জানিয়েছেন, উদ্ধার করা নিদর্শনগুলোর মধ্যে রয়েছে কষ্টিপাথরের মূর্তি ও দুটি মূর্তির খণ্ডাংশ।
বিজিবি জানায়, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উদ্ধার করা নিদর্শনগুলোর মধ্যে রয়েছে ১৩ কেজি ৫৩০ গ্রাম ওজনের দেবদেবীর সারিবদ্ধ একটি কষ্টিপাথরের মূর্তি, ১২ কেজি ৮৮৫ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের খণ্ডাংশ এবং ৫ কেজি ৪২০ গ্রাম ওজনের দুর্গামূর্তির একটি খণ্ডাংশ।
বিজিবি জানিয়েছে, প্রত্নতত্ত্ব অধিদফতর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষার নিরীক্ষা শেষে উদ্ধারকৃত প্রত্নসম্পদগুলো গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন।
প্রাসঙ্গিক: