
নারায়ণগঞ্জে স্ত্রীকে নিয়ে দুর্গাপূজার আনন্দে মাতলেন মার্কিন রাষ্ট্রদূত
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২০:৩৮

টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের ইউনিট-২ এ ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে স্বপ্রণোদিতভাবে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। ঘটনা ঘটার চার দিন পার হলেও কারখানা কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষতির সঠিক তথ্য জানাতে না পারায় এবং নিজস্ব কোনো তদন্তের উদ্যোগ না নেওয়ায় ফায়ার সার্ভিস এই কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
গত বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় টঙ্গী শিল্প এলাকার স্কুইব রোডে অবস্থিত কারখানাটির চারতলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একই দিন রাত ১০টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপন করে ফায়ার সার্ভিস কারখানাটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এর পরদিন (১৫ অক্টোবর) কারখানা কর্তৃপক্ষ ইউনিট-২ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে, যা এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ কোনো পক্ষই স্পষ্ট না করায় জনমনে নানা প্রশ্ন ও কৌতুহলের সৃষ্টি হয়েছে। পাশাপাশি আগুনে পুড়ে যাওয়া কোটি কোটি টাকার মালামাল স্থানীয় দুই প্রভাবশালী নেতা কম দামে কিনে নিচ্ছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ও পোস্ট ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের (ইউনিট-২) জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম বাদল জানান, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ বের করতে ফায়ার সার্ভিস কাজ করছে। চারতলায় ছোট একটি আগুনের ঘটনা ঘটেছে দাবি করে ক্ষতিগ্রস্ত মালামাল বিক্রির প্রসঙ্গে তিনি বলেন, 'ওগুলো আমার মতো লেভেল থেকে জানা সম্ভব নয়। ওগুলো দেখতে গেলে ফ্যাক্টরি চালাব কী করে?'
অন্যদিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহিন আলম বলেন, কারখানা কর্তৃপক্ষ আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কোনো উদ্যোগ নেয়নি। তাই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৫ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।'
তিনি জানান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি-কে প্রধান করে এই কমিটি গঠিত হয়েছে এবং তিনি নিজেও এতে সদস্য হিসেবে রয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা।