
বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ
প্রতিবেদক, বাগেরহাট
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৮:২৬

বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রামপালের ভাগা রেলস্টেশন এলাকায় স্থানীয়দের মানববন্ধন। ছবি: সময় সংবাদ
মোংলা-বেনাপোল রেলপথ উদ্বোধনের দুই বছর পেরিয়ে গেলেও চালু হয়নি বাগেরহাটের রামপালের ভাগা রেলস্টেশন। এতে রামপালসহ আশপাশের তিন থেকে চারটি উপজেলার মানুষ ভোগান্তিতে পড়ছেন। দ্রুত স্টেশনটি চালুর দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বড় কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রামপালের ভাগা রেলস্টেশন এলাকায় স্থানীয় সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করা এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে ভাগা রেলস্টেশন চালু করা জরুরি। স্টেশনটি চালু হলে সাধারণ মানুষ কম খরচে ও কম সময়ে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
তারা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভাগা রেলস্টেশন চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়া না হলে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন: রামপাল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফিরোজ কবির ও মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজাহারুল ইসলাম ইয়ামিনসহ স্থানীয় বাসিন্দারা।