
প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১৫:৪৯

উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউকের অ্যাপার্টমেন্ট প্রকল্প। ছয় হাজার ৬৩৬টি ফ্ল্যাটে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। প্রকল্পজুড়ে পরিকল্পিত আবাসন, পরিচ্ছন্ন পরিবেশ । কিন্তু বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পের প্রবেশপথ থেকে শুরু করে ভেতরের খেলার মাঠ সবখানেই দখলদারের উৎপাত।
প্রকল্পের জায়গা দখল চেষ্টার প্রতিবাদে শুক্রবার (৯ অক্টোবর) মানববন্ধন করেছেন রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট মালিক কল্যাণ সমিতির সদস্যরা।
প্রকল্পে প্রবেশ ও বের হওয়ার ছয়টি গেট সংলগ্ন সড়কের পাশে জায়গা দখল করে, প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে তোলা হয়েছে অস্থায়ী দোকানপাট, অভিযোগ স্থানীয়দের।
সমস্যা শুধু সড়কেই সীমাবদ্ধ নয় গুরুতর অভিযোগ প্রকল্পের ভেতরের উন্মুক্ত খেলার মাঠ নিয়েও। মাঠের জায়গায় অস্থায়ী শেড নির্মাণ করে দখলের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সন্ধ্যা নামলেই মাদকসেবীদের আড্ডা, চাঁদাবাজি আর কিশোর গ্যাংয়ের তৎপরতা।
মানববন্ধন থেকে ভুক্তভোগীরা জানান, অবৈধ দখল, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। ফলে দিন দিন বাড়ছে উদ্বেগ।
অবিলম্বে অবৈধ দোকানপাট উচ্ছেদ, খেলার মাঠের দখলচেষ্টা বন্ধ, মাদক কারবার নির্মূল এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বাসিন্দারা।