
দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ২১ আগ্নেয়াস্ত্র, ঝুঁকিতে জননিরাপত্তা
প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৭:১৭

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত দিয়ে নারী ও শিশুকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জলপাইতলী বিজিবি ক্যাম্পসংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে। বর্তমানে তারা বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখার বানাহার নামক স্থানে অবস্থান করছেন।
ওই দুই ভারতীয় নাগরিক হলেন: সুলতানা বেগম (৪০) আন্দারকোটের দারোগাবাজার এলাকার মুহিন ইসলামের স্ত্রী ও তার মেয়ে আলেয়া (৮)।
স্থানীয়রা জানান, সীমান্তের ৩০৩/৫-এস পিলার থেকে প্রায় ২০ গজ দূরে ভারতের জাকিরপুর এলাকা দিয়ে ওই নারী ও শিশুকে বাংলাদেশে পাঠানো হয়।
স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, পুশইনের শিকার দুজন হলেন ভারতের আজমির জেলার দারোগাবাজার থানার আন্দারকোট গ্রামের বাসিন্দা। তাদের কাছে ভারতীয় আধার কার্ড রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।