
টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ০:৪৬

দুর্ঘটনার পর জনতার হাতে ভাঙচুর হওয়া বাস। ছবি: সময় সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার যাত্রী জুথি আক্তার (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী জাকির হোসেন ও দেড় বছর বয়সী সন্তান জায়ান আহমেদ আহত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুথি আক্তার সরাইল উপজেলার চুন্টা গ্রামের মো. হুমায়ুন মিয়ার মেয়ে। তিনি স্বামী-সন্তান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা সিও অফিস এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসা টিএ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পীরবাড়ি এলাকা অতিক্রম করার সময় মহাসড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা জুথি আক্তার, তার স্বামী ও সন্তান আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুথি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাসটিকে জব্দ করা হয়েছে। নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।