
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১৭:১১

রোববার (১৮ অক্টোবর) ইরাকের বাগদাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের (সিএফএম) ৫২তম অধিবেশনের সাইড লাইন বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনে কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি সদস্যরাষ্ট্রগুলোকে সম্মিলিতভাবে ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রোববার (১৮ অক্টোবর) বাগদাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের (সিএফএম) ৫২তম অধিবেশনের সাইড লাইনে অনুষ্ঠিত রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত বিষয়ক ওআইসির মন্ত্রীপর্যায়ের বিশেষ কমিটির বৈঠকে এ কথা বলেন তিনি।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে জানানো হয়েছে, রোহিঙ্গাদের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যরাষ্ট্রগুলো। দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের পথ তৈরি হবে—এমন আশাও প্রকাশ করেছে তারা।
ইরাকের বাগদাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের (সিএফএম) ৫২তম অধিবেশনের সাইড লাইনে অনুষ্ঠিত রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিতবিষয়ক ওআইসির মন্ত্রী পর্যায়ের বিশেষ কমিটির বৈঠকে এ অঙ্গীকার করা হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা ও মন্ত্রীপর্যায়ের বিশেষ কমিটির কো-চেয়ার হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সংকট সমাধানে সদস্যরাষ্ট্রগুলোকে সম্মিলিতভাবে ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা সংকটকে মুসলিম উম্মাহর অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ সংকট মোকাবিলায় মানবিক ও আইনি কার্যক্রমে সমর্থন দিতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থাপিত পাঁচ দফা কর্মপরিকল্পনার গুরুত্বও তুলে ধরেন তিনি।
ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে আইনি কাঠামোর আওতায় বিশেষ করে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।