
বেসরকারি সংসদ সদ্যদের উত্থাপিত বিলে গতি আনার সুপারিশ
প্রতিবেদক, পাবনা
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৬:৪

পাবনার সুজানগরে পানিসম্পদ প্রতিমন্ত্রী। ছবি: সময় সংবাদ
পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৭ কোটি মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প সরকারের একটি মাস্টারমাইন্ড প্রকল্প। এটি বাস্তবায়ন করা কঠিন চ্যালেঞ্জ হলেও এর মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানিসম্পদ ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়ায় পদ্মা ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ নির্মিত হলে শুষ্ক মৌসুমে পানির সংকট দূর হবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে। পাশাপাশি জলবিদ্যুৎ উৎপাদন, নৌযোগাযোগ ও মৎস্যসম্পদের উন্নয়ন এবং জেলার গুরুত্বপূর্ণ স্থাপনায় পানি সরবরাহের সুযোগ তৈরি হবে।
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিচালক হাসান মাহমুদ, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশরাফসহ সংশ্লিষ্টরা।