
শ্রমিক প্রতিনিধি পেলে ১ সপ্তাহের মধ্যেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে: শ্রমমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩:২২

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৭ অক্টোবর) এ আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে সাগর-রুনি হত্যা মামলার সব নথি দেখাতে টাস্কফোর্সের প্রধান ও প্রসিকিউটর তানভীর জোহাকে ২৯ এপ্রিল তলব করেছেন হাইকোর্ট।
এ দিন হাইকোর্টকে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান,সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত বলে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর তানভীর জোহা টাস্কফোর্সকে জানিয়েছেন। জিয়াউল আহসানের বাসায় ৬০০ সিডি পাওয়া গেছে, সাগর-রুনি হত্যার ক্লু খুঁজতে সেগুলো যাচাই-বাছাই চলছে।
এদিকে কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার এই মামলায় অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল।