
রোহিঙ্গাদের প্রশ্নআইসিজের রায়ে বিচারিক স্বীকৃতি মিললেও বাস্তবে অধিকার ফিরবে কবে?
বাংলাদেশ
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ২১:৪৫

উদ্ধার হওয়া বিচারক শেখ ফারহান নাদিম। ছবি: সংগৃহীত
নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা থেকে বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ শেখ ফারহান নাদিমকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় কুয়াকাটা থেকে তাকে উদ্ধার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তাকে নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেয়া হয়েছে।’
শেখ ফারহান নাদিম মেহেন্দিগঞ্জ ও উজিরপুর আদালতের সিনিয়র সহকারী সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গেল মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর বাংলাবাজার এলাকায় সিসিটিভি ক্যামেরায় তাকে শেষবার দেখা যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। পরদিন বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে আদালতের নাজির সৈয়দ মাইনুল হোসেন কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের পর বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিশেষ দল গঠন করে অনুসন্ধান শুরু করে।
অনুসন্ধানে জানা যায়, নিখোঁজের দিন তিনি ইসলামী ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা তুলে রিকশায় যান। তার সবশেষ অবস্থান ছিল আলেকান্দা-আমতলা এলাকায়।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে আদালত সূত্র আরও জানিয়েছে, ওই বিচারক পারিবারিক দ্বন্দ্বে মোবাইল ফোন বন্ধ করে কুয়াকাটা চলে গিয়েছিলেন।