
মোহাম্মদপুরে চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণ, কথিত পীর গ্রেফতার
বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৭

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে পঞ্চগড় শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশগ্রহণ করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: সময় সংবাদ
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে পঞ্চগড় শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশগ্রহণ করে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশসহ পঞ্চগড় জেলাকে ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত করে গড়ে তোলা সম্ভব হবে। আমি মনে করি আজকের এই শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগ তারই একটি ধারাবাহিকতা বলেও জানান তিনি।
ফরহাদ হোসেন আজাদ বলেন, ডায়াবেটিস এখন শুধু ব্যক্তির নয়, প্রতিটি পরিবারের জন্যই একটি বড় স্বাস্থ্যঝুঁকি। তাই ডায়াবেটিসের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে হাসপাতালের পাশাপাশি সামাজিক ও বিভিন্ন জনসম্পৃক্ত কর্মসূচি আয়োজন করতে হবে।
এর আগে সকাল সাড়ে ৮টায় প্রতিমন্ত্রী অডিটোরিয়াম চত্বরে উপস্থিত হয়ে ফিতা কেটে ম্যারাথনের উদ্বোধন করেন। অংশগ্রহণকারী দুই শতাধিক প্রতিযোগীর সঙ্গে তিনি প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে একই স্থানে এসে প্রতিযোগিতা শেষ করেন। পরে অডিটোরিয়াম চত্বরে আলোচনা সভায় অংশগ্রহণ করেন তিনি।
এ সময় পঞ্চগড় জেলা পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দসহ জেলা প্রশাসনের ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাসঙ্গিক: