
বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ
শাতিলা শারমিন
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৬:৩০

রিয়াদের বিমান বন্দরে হুতিদের হামলার পরের ছবি
সৌদি আরবের রিয়াদে হুতিদের হামলায় উত্তাল মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতি। অব্যাহত এসব ঘটনায় দেশটিতে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা ঝুঁকি এবং প্রবাসীদের সুরক্ষা নিয়ে বাড়ছে উদ্বেগ।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের গতিপথ বাংলাদেশের নিয়ন্ত্রণে না থাকলেও সংঘাত দীর্ঘায়িত হলে প্রভাব পড়তে পারে শ্রম বাজার এবং প্রবাসী আয়ে।
তাদের মতে, সংকট ঘণীভূত হওয়ার আগেই কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।
এর আগে, শনিবার (১১ অক্টোবর) সৌদি আরবের রিয়াদে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ।
সংঘাতের বিস্তার, সৌদির সম্ভাব্য প্রতিক্রিয়া এবং যুক্তরাষ্ট্রের অবস্থান; সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি?
এ ব্যাপারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. আকমল হোসেন বলছেন, হামলার জবাবে সৌদি আরব কী পদক্ষেপ নেয়, তার ওপর নির্ভর করছে আঞ্চলিক সংঘাতের গতিপথ।
পাল্টা পদক্ষেপের পাশাপাশি আঞ্চলিক উদ্যোগগুলো কার্যকর রাখার ওপরেও জোর দিচ্ছেন তিনি।
এ সংঘাতে সরাসরি সম্পৃক্ত বা কোনো পক্ষ না হয়েও বাংলাদেশকে সামলাতে হচ্ছে বিরূপ পরিস্থিতি। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা এবং আগাম প্রত্যাবাসনের প্রস্তুতি নেয়ার সুযোগ রয়েছে ঢাকার হাতে, বলছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মো. আশিকুর রহমান।
আরেক বিশ্লেষক মাহবুব উজ জামান মনে করছেন, সংঘাত দীর্ঘায়িত হলে প্রভাব পড়তে পারে বাংলাদেশের শ্রমবাজার এবং প্রবাসী আয়েও। বিকল্প শ্রমবাজার খোঁজার প্রক্রিয়া দীর্ঘ হলেও, সেদিকে জোর দেওয়ার পরামর্শ তার।
এমন পরিস্থিতিতে আগাম প্রস্তুতির পাশাপাশি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় সমন্বিত কূটনৈতিক কৌশলেই বেশি গুরুত্ব পাচ্ছে।