
গরমে পূজার সাজে মাথায় রাখবেন যেসব বিষয়
ওয়েব ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৫:৩৯

ক্যান্সার একটি দুরারোগ্য ব্যাধি। এই রোগের কারণে শরীরের কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় এবং সুস্থ টিস্যু ধ্বংস হয়ে যায়।
ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো আক্রান্ত অঙ্গ ও ক্যানসারের ধরনের ওপর ভিত্তি করে আলাদা হতে পারে। তবে কিছু সাধারণ লক্ষণ রয়েছে যা বলে দেবে আপনার ক্যান্সার হয়েছে।
ক্যানসারের প্রধান লক্ষণগুলো
অপ্রত্যাশিত ওজন কমে যাওয়া: কোনো ধরনের ডায়েট বা ব্যায়ামের পরিবর্তন ছাড়াই হঠাৎ দ্রুত ওজন কমে যাওয়া।
অনবরত ক্লান্তি অনুভব: পর্যাপ্ত বিশ্রাম নেয়ার পরও অতিরিক্ত অবসাদ বা ক্লান্তি দূর না হওয়া।
শরীরে চাকা বা গুটলি: স্তন, বগল, কুঁচকি বা শরীরের যেকোনো স্থানে শক্ত চাকা বা মাংসপিণ্ড দেখা দেয়া।
অস্বাভাবিক রক্তপাত: কাশির সাথে রক্ত পড়া, মল বা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, অথবা মহিলাদের ক্ষেত্রে মাসিকের নির্দিষ্ট সময়ের বাইরে রক্তস্রাব হওয়া।
ত্বকের পরিবর্তন : ত্বকে নতুন তিল গজানো, পুরোনো তিলের আকার বা রঙে পরিবর্তন আসা, কিংবা ত্বকের ঘা দীর্ঘদিনে না শুকানো।
দীর্ঘস্থায়ী কাশি বা স্বরভঙ্গ: তিন সপ্তাহের বেশি সময় ধরে অনবরত কাশি থাকা বা গলার স্বর বসে যাওয়া।
মল-মূত্র ত্যাগের অভ্যাসে পরিবর্তন: দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা মলত্যাগের অভ্যাসে হঠাৎ বড় কোনো পরিবর্তন দেখা দেয়া।
খাবার গিলতে সমস্যা: খাবার গিলতে কষ্ট হওয়া, গলায় কিছু আটকে থাকার অনুভূতি বা অনবরত হজমের সমস্যা।
দীর্ঘস্থায়ী জ্বর বা রাতের ঘাম: কোনো স্পষ্ট কারণ ছাড়াই ঘন ঘন জ্বর আসা বা রাতে অতিরিক্ত ঘাম হওয়া।
এসব লক্ষণ থাকা মানেই ক্যানসার হওয়া নিশ্চিত নয়; অন্য অনেক সাধারণ স্বাস্থ্যসমস্যার কারণেও এগুলো হতে পারে। তবে যেকোনো অস্বাভাবিক লক্ষণ দুই সপ্তাহের বেশি স্থায়ী হলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।