
এই দেশে আমার যতটা অধিকার আপনাদেরও ততটুকু, চট্টগ্রামের মণ্ডপে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ২০:৩৬

রাজধানীর রামপুরায় স্লুইস গেটের কাছ থেকে ভাসমান অবস্থায় আলম মুন্সি (৭৪) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রামপুরা ব্রিজ সংলগ্ন স্লুইস গেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, আলম মুন্সি ভবঘুরে। তার বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ী মুন্সিবাড়ি এলাকায়। রাজধানীতে ভাসমান জীবনযাপন করতেন তিনি। বার্ধক্যজনিত কারণে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পানির স্রোতে ভেসে মরদেহটি স্লুইস গেটের কাছে এসে আটকে ছিল।
এসআই আরও জানান, দুই বছর আগে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়েছিলেন তিনি। তখন তার পরিবার সংশ্লিষ্ট থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে আসছিলেন। কোথাও তার সন্ধান করতে পারেননি। আজ তার মরদেহ উদ্ধারের পর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় পাওয়ার পর গ্রামে তার বাড়িতে খবর দেয়া হলে পরিবারের লোকজন এসে পরিচয় নিশ্চিত করেন এবং এসব তথ্য জানান।