
ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও সবুজায়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ চান প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৫

সকাল থেকেই সপ্তমীর পূজার্চনা শুরু হয়, ছবি: সময় সংবাদ
আজ মহাসপ্তমী। সপ্তমীর তিথি অনুযায়ী শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ৩৪ মিনিট থেকে পূজার্চনা শুরু হয়। পুরোহিত একে একে বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন।
সপ্তমীর পূজার অন্যতম প্রধান আচার হলো নবপত্রিকা স্নান। সকালে প্রথমে নবপত্রিকা নিয়ে বেলতলায় গিয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে বেলগাছের পূজা করা হয়। এরপর নবপত্রিকাকে মন্দিরের পুকুরে স্নান করানো হয়।
স্নান শেষে ঢাকের বাদ্যি ও উলুধ্বনির মধ্য দিয়ে নবপত্রিকাকে মন্দিরে ফিরিয়ে এনে দেবী দুর্গার চরণসংলগ্ন স্থানে স্থাপন করা হয়। শেষে দেবী দুর্গাকে নতুন বস্ত্র নিবেদন করা হয়।
পুরোহিত মন্ত্রপাঠের মাধ্যমে দেবীর চরণে বস্ত্র অর্পণ করেন। এর মধ্য দিয়ে ভক্তরা দেবীর প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন এবং সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন।
বস্ত্র নিবেদনের পর শুরু হয় দেবীর আরতি। আরতি শেষে ভক্তরা হাতে ফুল ও বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলির জন্য সমবেত হন। পুরোহিতের মন্ত্রপাঠের সঙ্গে ভক্তরা দেবীর চরণে ফুল অর্পণ করে প্রার্থনা জানান দেবীকে।