
কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই তরুণের
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৭:৪

আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান এবং তার স্ত্রী লায়লা কানিজ
ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় তাদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এছাড়া বিসিকের প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় সাবেক শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।
এর আগে, কোরবানির ঈদে ছেলের লাখ টাকার ছাগল কেনার ঘটনায় আলোচনায় এসেছিলেন এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান। ঘটনার রেশ ধরে বের হতে থাকে একের পর এক অঢেল সম্পদের তথ্য। যা নিয়ে অনুসন্ধানে নেমে দুদক খুঁজে পায় তার স্ত্রী-সন্তানের বিলাসী জীবনের রহস্য।
দীর্ঘ তদন্ত শেষে প্রায় দুই বছর পর মতিউরের প্রথম স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের বিরুদ্ধে ১ কোটি ৫৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১৩ কোটি ১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় মতিউরসহ তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করতে যাচ্ছে সংস্থাটি।
এদিন চট্টগ্রামে বিসিকের প্লট বরাদ্দে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের ৩ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই মামলার তালিকায় শিল্প মন্ত্রণালয়ের তিন সাবেক অতিরিক্ত সচিবের নামও রয়েছে।