
আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতায় সমঝোতা
প্রতিবেদক, পিরোজপুর
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:১৪

রাতেই নদী থেকে শিশু শিশু অর্পিতা ব্যাপারীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি: সময় সংবাদ
পিরোজপুরে শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে ট্রলারডুবির ঘটনায় শিশু অর্পিতা ব্যাপারীর (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার মা রিনা ব্যাপারী (৩৫) এখনো নিখোঁজ রয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাতেই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে উদ্ধার অভিযান বন্ধ থাকলেও আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তার মায়ের সন্ধানে নামবে ডুবুরি দল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েকে নিয়ে স্বামী সংকর ব্যাপারীর সঙ্গে দুর্গাপূজার ছুটিতে গ্রামে আসেন রিনা ব্যাপারী। সোমবার রাতে শ্রীরামকাঠী এলাকা থেকে পূজা দেখে ট্রলারযোগে বাড়ি ফিরছিলেন তারা।
নাজিরপুর প্রান্ত থেকে অর্ধশতাধিক যাত্রী এবং ছয়টি মোটরসাইকেল নিয়ে ট্রলারটি ভরতকাঠী ফেরিঘাটের উদ্দেশে রওনা হয়। ধারণক্ষমতার অতিরিক্ত ওজন হওয়ায় ট্রলারটি ভারসাম্য হারিয়ে ঘাট ছাড়ার পরপরই নদীগর্ভে ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় কূলে উঠতে পারলেও রিনা ব্যাপারী ও তার মেয়ে নিখোঁজ হন।
খবর ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে পিরোজপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই দফা অভিযান চালিয়ে নদী থেকে শিশু অর্পিতা ব্যাপারীর মরদেহ উদ্ধার করে।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা, সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া পিরোজপুর জেলা ফায়ার ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রায়হানুর আশরাফ এবং নাজিরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক সোয়াইব হোসেন মুন্সির নেতৃত্বে উদ্ধার কাজ পরিচালিত হয়।
ঘটনার বিষয়ে ইউএনও ও ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জানান, রাতের উদ্ধার কাজ চালানো ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থগিত ছিল। সকাল থেকে নিখোঁজ নারীকে উদ্ধারে পুনরায় অভিযান চালানো হবে।