
দুর্গাপূজার নিরপত্তায় মাঠে সাড়ে ৩ হাজার কোস্ট গার্ড
প্রতিবেদক, সুনামগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৯:৫৪

সুনামগঞ্জ সদর মডেল থানা। ছবি: সংগৃহীত
সুনামগঞ্জে নেশার টাকার জেরে ঘুমন্ত মা রেজিয়া খাতুনকে (৭০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলে নুরুল আলমের (৪৫) বিরুদ্ধে।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া খাতুন ওই গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নুরুল আলম নিয়মিত মাদক সেবন করতেন। নেশার টাকা জোগাড় করা নিয়ে মা রেজিয়া খাতুনের সঙ্গে তার প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। শুক্রবার ভোরে পরিবারের অন্য সদস্যরা যখন ঘুমিয়ে ছিলেন, তখন নুরুল আলম হঠাৎ ঘুম থেকে উঠে বসতঘরে রাখা ধারালো দা দিয়ে বিছানায় ঘুমন্ত মায়ের গলা ও শরীরের বিভিন্ন স্থানে কোপাতে থাকেন।
এ সময় রেজিয়া খাতুনের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখতে পান, মাকে বিছানায় কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন নুরুল আলম। পরিবারের লোকজন বিষয়টি জানালে গ্রামবাসী ও স্বজনরা মিলে নুরুল আলমকে আটক করে সুনামগঞ্জ সদর মডেল থানা-পুলিশের কাছে তুলে দেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জোহাব আলী জানান, নেশার টাকার জন্য মা ও ছেলের মধ্যে নিয়মিত ঝগড়া হতো। ভোরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকাকালে নুরুল আলম ঘুম থেকে জেগে উঠে বিছানায় ঘুমন্ত মাকে ধারালো অস্ত্র দিয়ে শুরুতে গলা কেটে ও পরে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত ছেলেকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এছাড়া নিহত রেজিয়া খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আড়াইশ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।