
ব্রিজ তো নয় যেন মরণফাঁদ!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৪:২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। ফাইল ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে পালন করতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরের প্রধান গেট ও সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আব্দুস সালাম বলেন, যেসব মন্দিরের সামনে সড়ক সংস্কারের প্রয়োজন ছিল, সেসব সংস্কার করা হয়েছে। যেখানে লাইট ও ড্রেনেজ সংস্কারের প্রয়োজন ছিল, সেখানে সংস্কার করা হয়েছে।
পূজার দিনগুলোতে বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে পূজামণ্ডপের দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।
আব্দুস সালাম আরও বলেন, তেলেগু ও কানপুরি সম্প্রদায়ের প্রায় ৬৮০ জন পরিচ্ছন্নতাকর্মীকে যেমন ঈদ বোনাস দেয়া হয় পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষেও বোনাস দেয়া হয়েছে।
এছাড়াও সবাই যেন সুন্দরভাবে পূজা উদ্যাপন করতে পারেন, সেজন্য এবার সরকার দীর্ঘ ছুটির ব্যবস্থা করেছে বলেও জানান তিনি।