
স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী
প্রতিবেদক, লালমনিরহাট
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৬:২৮

বিএসএফ সদস্যদের কড়া প্রতিবাদ জানায় বিজিবি সদস্য। ছবি: ভিডিও থেকে নেয়া
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর এলাকায় এক ভ্যানচালককে মারধরের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য।
প্রতিবাদের একপর্যায়ে বিএসএফ সদস্যকে ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর বার্তা দেন তিনি। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ সদস্যকে শান্তিপূর্ণভাবে থাকার আশ্বাস দিতে দেখা যায়।
গত ২০ অক্টোবর তিনবিঘা করিডোর পারাপারের সময় ভ্যানচালককে মারধরের এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরদিন ২১ অক্টোবর পতাকা বৈঠকে বিষয়টি উত্থাপন করে প্রতিবাদ জানায় বিজিবি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভ্যানচালককে মারধরের ঘটনায় বিএসএফের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন বিজিবির এক সদস্য। তিনি বিএসএফ সদস্যকে উদ্দেশ্য করে বলেন, তিনবিঘা করিডোর এলাকার মানুষ সাহসী। এর আগে দহগ্রামের লোকজন বিএসএফের এক সদস্যকে অস্ত্রসহ ধরে বিজিবির কাছে নিয়ে এসেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
বিজিবির ওই সদস্য আরও বলেন, ‘আপনারা অশান্তির কাজ করছেন। আপনারা ভুল স্বীকার করেন, যে এরপর আর এরকম হবে না।’
বিজিবি সদস্যের এমন কড়া বার্তার পর ভিডিওতে বিএসএফের এক সদস্যকে শান্তিতে থাকার কথা বলতে শোনা যায়। এবং মারধরকৃত বিএসএফ সদস্য ছুটিতে গেছেন বলেও শোনা যায়। যার জবাবে কড়া প্রতিবাদ জানিয়ে ক্ষমা চাইতে বলেন বিজিবি জওয়ান।
ভিডিওতে বিজিবি সদস্যের দৃঢ় প্রতিবাদ ও বিএসএফকে জবাবদিহির মুখে ফেলার বিষয়টি উঠে এসেছে। তবে ভিডিওতে থাকা দুই বাহিনীর সদস্যদের পরিচয় জানা যায়নি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন বিজিবি জওয়ানরা।