
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আলাদা ‘প্রবীণ সেল’ গঠনের আহ্বান রাষ্ট্রপতির
প্রতিবেদক, টাঙ্গাইল
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬:৯

টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দেওলাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, মধুপুর থেকে আনারস ভর্তি একটি অটোরিকশা ঘাটাইল যাচ্ছিল। পথে উপজেলার দেওলাবাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির প্রাইভেট কার সাইলেন্ট বাজিয়ে অটোরিকশার উপর তুলে দেয়। মুহূর্তের মধ্যেই অটোরিকশায় থাকা তিন যাত্রী ও চালক রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অন্য দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে মধুপুর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দ্রুত পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের লাশ থানা হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। প্রাইভেট কার পুলিশের হেফাজতে রয়েছে।