
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
প্রতিবেদক, যশোর
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৩:১৯

নিখোঁজ বিল্লালকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। ছবি: সময় সংবাদ
যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে ইঞ্জিন চালিত নসিমন চুরির অভিযোগে গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বিল্লাল নামে আরও একজন পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন। এছাড়া মনিরুজ্জামান নামে একজনকে আটক করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে চান্দুটিয়ায় এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের খায়রুলের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে তিন ব্যক্তি গ্রামে ঢোকে। এরপর নসিমন চুরি করে পালানোর সময় স্থানীয়রা ওই তিনজনকে ধাওয়া করেন। এ সময় তারা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। ধাওয়া দিয়ে মিজানুর রহমানকে ধরে গণপিটুনি দেয়া হয়। এছাড়া মনিরুজ্জামান ও বিল্লাল নামে দুইজন পানিতে পড়ে যান। গ্রামবাসী মিজানুরকে আটক করলেও নিখোঁজ রয়েছেন বিল্লাল। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, চুরিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মনিরুজ্জামানকে আটক দেখানোর পর তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশের সংবাদের ভিত্তিতে নিখোঁজ বিল্লালকে উদ্ধারে অভিযান চলছে।