
মোহাম্মদপুরে চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণ, কথিত পীর গ্রেফতার
বাংলাদেশ
প্রতিবেদক, নোয়াখালী
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১:৪৯

নোয়াখালীর চাটখিলে এক বৃদ্ধের মরদেহ দাফনে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। ছবি: সময় সংবাদ
নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের মামলা তুলে নিতে স্বজনদের চাপ দেয়ার অভিযোগ উঠেছে। এমনকি ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনেও বাধা দেয়া হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে শনিবার রাত ৮টায় জেলা পুলিশের অতিরিক্ত ফোর্সের উপস্থিতিতে ওই বৃদ্ধের মরদেহ দাফন সম্পন্ন হয়।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এই হত্যার ঘটনা ঘটে।
নিহত মীর হোসেন একই গ্রামেরই মৃত আব্দুল মালেকের ছেলে।
এ ঘটনায় শনিবার সকালে নিহতের ছেলে মো. আলমগীর বাদী হয়ে চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আবদুল বারেক (৫০) ও আলা উদ্দিন (২৭) নামে দুজনকে গ্রেফতার করলেও মামলার প্রধান আসামি ফয়সালকে আটক করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষে ফয়সাল নামে একজনের লাঠির আঘাতে গুরুতর আহত হন বৃদ্ধ মীর হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ দিকে আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে নিহতের মরদেহ দাফনের প্রস্তুতি নিলে স্থানীয় একটি পক্ষ তাতে বাধা দেয়। এ সময় নিহতের স্বজনদের ওপর অতর্কিত হামলা চালায়। এতো কমপক্ষে দুজন আহত হন। হত্যা মামলা থেকে তাদের পরিবারে সদস্যদের নাম না কাটলে তারা মরদেহ দাফন করতে দেবেন না বলে জানান হামলাকারীরা।
এ সময় মামলা তুলে নেয়ার জন্য নিহতের পরিবারকে বিভিন্নভাবে হুমকি ও চাপ দেয়া হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশ মোতায়েন করে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়।
হামলার শিকার নিহতের আত্মীয় ফয়সাল বলেন, ‘দুপুরে কাফনের কাপড়সহ মরদেহ দাফনের জন্য গেলে সেখানে আমার ওপর হামলা করা হয়। এ সময় তারা আমার মোবাইল ও সঙ্গে থাকা নগদ টাকা নিয়ে যায়।’
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। দাফনে বাধা দেয়া এবং মামলা তুলে নিতে চাপ দেয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে শনিবার রাত ৮টায় জেলা পুলিশের অতিরিক্ত ফোর্সের উপস্থিতিতে ওই বৃদ্ধের মরদেহ দাফন করা হয়।’
প্রাসঙ্গিক: