
জন্ম এবং বেড়ে ওঠা শেরপুর জেলার সদর উপজেলায়। বাবার চাকুরীর সুবাদে ১৯৯৩ সালে চট্টগ্রামের পাহাড়তলী কলেজ থেকে এইচএসসি (বিজ্ঞান বিভাগ) পাশ করার পর চট্টগ্রাম সিটি কলেজ থেকে বি.কম (পাস) সম্পন্ন করেন ১৯৯৫ সালে। এরপর ১৯৯৮ সালে চূড়ান্তভাবে শেরপুরে প্রত্যাবর্তন করেন। সেই থেকে শেরপুরের নিউ মার্কেটে কম্পিউটার বিক্রয় ও সার্ভিসিং ব্যবসার সাথে জড়িত ছিলেন। পরে ২০১৬ সালে সময় টেলিভিশনে যোগদানের পর থেকে একক পেশা হিসেবে সাংবাদিকতাকেই বেছে নিয়েছেন এবং চলমান সময় পর্যন্ত এই পেশাতেই রয়েছেন।