
মো. উবায়দুল হক আনন্দ মোহন কলেজ থেকে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর (প্রথম শ্রেণি) সম্পন্ন করেছেন। লেখালেখির প্রতি আগ্রহ থেকে ২০১৫ সালে স্থানীয় সংবাদপত্রের মাধ্যমে তার সাংবাদিকতা জীবন শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কাজ করে তিনি প্রতিবেদন তৈরিতে দক্ষতা অর্জন করেন। ২০২৪ সালের মে মাসে তিনি সময় টিভিতে ময়মনসিংহ ব্যুরো রিপোর্টার হিসেবে যুক্ত হন। বস্তুনিষ্ঠ কাজের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালে তিনি অ্যাসোসিয়েট সিনিয়র রিপোর্টার এবং ময়মনসিংহ ব্যুরো ইনচার্জ হিসেবে পদোন্নতি পান। জনস্বার্থকেন্দ্রিক ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই তার লক্ষ্য।