মেয়ের চাপে হেরোইন এনে ঢাকায় গ্রেফতার ৬৫ বছরের বৃদ্ধা
রাজধানীর যাত্রাবাড়ীতে ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইনসহ মাসুমা খাতুন নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, নিজের মেয়ে তাহমিনার নির্দেশ ও চাপেই তিনি যশোর থেকে হেরোইনের এই চালান ঢাকায় নিয়ে আসছিলেন।
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ০:২৮